Logo

মেসি চলে গেলে বিশাল শূন্যতা তৈরি হবে: মার্তিনেজ

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬, ২০:৩১
মেসি চলে গেলে বিশাল শূন্যতা তৈরি হবে: মার্তিনেজ
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির অধ্যায় শেষের পথে। বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছাড়া দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তার মতে, মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলে আর্জেন্টিনা দলে তৈরি হবে ‘বিশাল শূন্যতা’।

বিজ্ঞাপন

শনিবার রাতে বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয়ের পর মেসির বিদায় প্রসঙ্গে মার্তিনেজ বলেন, তাকে ছাড়া নতুন বাস্তবতার জন্য দলকে প্রস্তুত হতে হবে। তবে মেসির রেখে যাওয়া জায়গা পূরণের মতো চরিত্র ও সামর্থ্য দলের তরুণ খেলোয়াড়দের রয়েছে বলেও বিশ্বাস করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা এবং ২০২২ বিশ্বকাপ জয়ে তার ভূমিকার কথাও স্মরণ করেন মার্তিনেজ। মেসিকে বিশ্বকাপ জিততে সহায়তা করতে পারাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান হিসেবে উল্লেখ করেন তিনি।

মার্তিনেজ বলেন, ‘আমি যতটা সম্ভব তাকে সাহায্য করার চেষ্টা করেছি। সে সেটা জানে। তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD