Logo

‘লিওনেল মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়াম থাকলেও ভরে যেত’

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬, ২০:২৬
‘লিওনেল মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়াম থাকলেও ভরে যেত’
ছবি: সংগৃহীত

আর মাত্র দুই দিন পরই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচের টিকিট ছাড়ার পর মুহূর্তেই তা শেষ হয়ে গেছে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির মতে, মেসিকে ঘিরে এমন উন্মাদনা হওয়াটাই স্বাভাবিক।

বিজ্ঞাপন

মেসির বিদায়ী ম্যাচের আবহ নিয়ে স্কালোনি বলেন, ‘যদি পাঁচটা মনুমেন্তাল থাকত, সবগুলোই ভরে যেত। সারা দেশ থেকে আমাকে বার্তা পাঠিয়েছে। আমার মনে হয়, সবকিছুই বলা হয়ে গেছে। এখন শুধু উপভোগ করা বাকি। নস্টালজিয়াটা থেকে যাবে, যেটা নিয়ে আমরা সব সময় কথা বলি, যখন সে থাকে না। এবার সে আর থাকবে না।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমি সবার উত্তেজনা বুঝতে পারছি। তার রোমাঞ্চটাও। মনুমেন্তালে পা রাখার মুহূর্ত থেকেই দিনটি সবার জন্য ভোলার নয়। তার এই দিনের অংশ হতে পারছি বলে আমি কৃতজ্ঞ। তার সঙ্গে আমাদের আরও দুটি অনুশীলন বাকি আছে। অল্প যে সময়টুকু আছে, সেটা উপভোগ করব।’

মেসির প্রভাব ও উত্তরাধিকার নিয়েও কথা বলেন স্কালোনি। তিনি বলেন, ‘তার লেগ্যাসি হলো সব সময় দলের হয়ে থাকার ইচ্ছা। সে সবার আগে আসত, সবার পরে যেত। নিজের যত্ন নেওয়া, প্রতিটি ম্যাচের জন্য তৈরি হওয়ার ধরন। এগুলো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু সতীর্থরা দেখে। এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। সে অতুলনীয় কিছু রেখে যাচ্ছে।’

বিজ্ঞাপন

মেসিকে ছাড়া ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেন, ‘খেলা চালিয়ে যেতে হবে। কিন্তু মাঠে তাকে পাওয়ার অনুভূতি অনন্য। মাঠে নেমে সে যা ছড়িয়ে দেয়, তা আমি আর কারও মধ্যে দেখিনি। আমরা সেটাই হারাব। আর্জেন্টিনা জাতীয় দল থাকবেই।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD