Logo

ওয়ানডে সিরিজ শুরুর আগেই ভারতের স্কোয়াডে পরিবর্তন

profile picture
ক্রীড়া ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬, ১৭:৩৯
ওয়ানডে সিরিজ শুরুর আগেই ভারতের স্কোয়াডে পরিবর্তন
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই ভারত ‘এ’ দলে এসেছে পরিবর্তন। চোটের কারণে হার্দিক পান্ডিয়া ছিটকে যাওয়ায় তার জায়গায় দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার সূর্যাংশ শেডগেকে। পাশাপাশি নমান ধীরের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার অনুকুল রায়।

বিজ্ঞাপন

মূল দলে হার্দিককে রাখা হয়েছিল ফিটনেস পরীক্ষায় ছাড়পত্র পাওয়ার শর্তে। তবে বোলিংয়ের সময় এখনো ব্যথা অনুভব করায় তাকে সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছে। আইপিএল ২০২৬-এ চোট পাওয়ার পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার।

২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর আর ওয়ানডে খেলেননি হার্দিক। তার পরিবর্তে সুযোগ পাওয়া ২৩ বছর বয়সী সূর্যাংশ এর আগে ভারতের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। ১৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই অবদান রয়েছে তার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত জুনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে নজর কাড়েন সূর্যাংশ। ওই ম্যাচে ৬৬ বলে ৭২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচটি গড়ায় সুপার ওভারে।

বিজ্ঞাপন

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ায় ইন্ডিয়া ‘এ’ দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে নমান ধীরকে। তার জায়গায় নেওয়া হয়েছে অনুকুল রায়কে।

ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ভারত ‘এ’ দল। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬, ৯ ও ১১ অক্টোবর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD