Logo

টি-টোয়েন্টি সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৩৩ রান

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৫, ০৭:২৭
টি-টোয়েন্টি সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৩৩ রান
ছবি: সংগৃহীত

এনিয়ে টানা ৯ ম্যাচে টসে হারেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস

বিজ্ঞাপন

শুরুতেই স্পিন দিয়ে লঙ্কানদের চেপে ধরে টিম টাইগার্স। বিশেষ করে শেখ মেহেদি। এই অফ স্পিনারের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে যায় স্বাগতিকদের টপ অর্ডার। তাতে বেশি দূর এগোতে পারেনি লঙ্কানরা। শেষদিকে দাসুন শানাকার অপরাজিত ৩৫ রানের ইনিংসে লড়াই করার পুঁজি পেয়েছে তারা।

শ্রীলংকাকে কম রানে থামিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর টাইগাররা যদি ব্যাটিংয়েও প্রত্যাশিত ব্যাটিং করতে পারেন তাহলে সিরিজ জয় নিশ্চিত হতে পারে। তাহলে ওয়ানডে (২-১) সিরিজ হারের আক্ষেপ ঘুঁচবে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলংকা। এনিয়ে টানা ৯ ম্যাচে টসে হারেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস।

বিজ্ঞাপন

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় শ্রীলংকা। পেস বোলার শরিফুল ইসলামের বলে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লংকান ওপেনার কুশাল মেন্ডিস।

বিজ্ঞাপন

  1. এরপর শ্রীলংকা শিবিরে ত্রাসের রাজত্ব কায়েম করেন অফ স্পিনার শেখ মেহেদি হাসান। ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের পরিবর্তে সুযোগ পেয়েই বাজিমাত করেন মেহেদি।

তিনি নিজের প্রথম স্পেলে টানা তিন ওভারে একের পর এক সাজঘরে ফেরান শ্রীলংকার তিন অধিনায়ককে। প্রথমে আউট করেন সাবেক অধিনায়ক কুশাল পেরেরাকে।

বিজ্ঞাপন

তিন বছর পর দলে ফেরা শ্রীলংকার সাবেক আরেক অধিনায়ক দীনেশ চান্দিমালকেও আউট করেন শেখ মেহেদি। নিজের তৃতীয় শিকারে পরিণত করেন শ্রীলংকার বর্তমান অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে।

বিজ্ঞাপন

প্রথম স্পেলে শেখ মেহেদি ৩ ওভারে মাত্র ১১ রানে শিকার করেন ৩ উইকেট। এরপর দ্বিতীয় স্পেলে এক ওভার করার সুযোগ পেয়ে ইনিংসের শুরু থেকে দেখে শুনে খেলে যাওয়া লংকান ওপেনার পাথুম নিশাঙ্কাকেও আউট করেন মেহেদি। তার বলে পরিস্কার বোল্ড হয়ে ফেরেন নিশাঙ্কা। তার আগে ৩৯ বলে চার বাউন্ডারির সাহায্যে দলীয় সর্বোচ্চ ৪৬ রান করার সুযোগ পান লংকান ওপেনার।

বিজ্ঞাপন

দলীয় ৬৬ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন পাথুম নিশাঙ্কা। দলীয় ৮৮ রানে শামিম পাটোয়ারীর বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কামিন্দু মেন্ডিস। দলীয় ১০৩ রানে মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দিয়ে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন জাফরি ভেন্ডারসি।

বিজ্ঞাপন

শেষ দিকে সাবেক অধিনায়ক দাসুন শানাকার ঝড়ো ব্যাটিংয়ে ১৩২ রান তুলে শ্রীলংকা। ২৫ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৫ রান করে অপরাজিত থাকেন শানাকা।  

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রান করেও ৭ উইকেটে হেরে পিছিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লিটন দাসের ব্যাটিং নৈপুণ্যে ৭ উইকেটে ১৭৭ রান করে ২২ রানের জয়ে সিরিজে (১-১) সমতায় ফেরে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD