বিপিএলে নেই শাকিব খান, জানা গেল কারণ

২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু থেকেই আলোচনায়
বিজ্ঞাপন
২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু থেকেই আলোচনায় ছিল ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এই বছর শাকিব নতুন দল ঢাকা ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হন এবং সিনেপর্দার তারকারাও দলের সঙ্গে খেলোয়াড় হিসেবে নাম লেখান। মূল মালিকানা ছিল রিমার্ক-হারল্যান্ডের।
বিজ্ঞাপন
তবে শাকিব খান এখন আর দলের সঙ্গে যুক্ত নেই। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, শাকিব দীর্ঘদিন ধরেই রিমার্ক-হারল্যান্ড থেকে সরে এসেছেন। তাই ঢাকা ক্যাপিটালস বা রিমার্ক-হারল্যান্ডের কোনো কার্যক্রমের সঙ্গে তার এখন আর কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞাপন
এদিকে, বিপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে তিনটি দলের নাম এসেছে। বিসিবির দুর্নীতি দমন সংস্থা ‘আকু’র তদন্ত প্রতিবেদনে ঢাকা ক্যাপিটালসের নাম এসেছে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম দলকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে। বিসিবি শিগগিরই অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত জানাবে এবং ফিক্সিং প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় ধরনের শাস্তি দেওয়া হবে।
আরএক্স/








