Logo

শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৪৭
শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা
ছবি: সংগৃহীত

চলমান এশিয়া কাপে দ্বিতীয় বিজয়ের খোঁজে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। এর আগে, প্রথম ম্যাচে হংকংকে বড় ব্যবধানে হারিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করেছে টাইগাররা।

বিজ্ঞাপন

শনিবার (১৩ সেপ্টেম্বর) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক কুশাল মেন্ডিস।

প্রথম ম্যাচের দল থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। এই ম্যাচে বিশ্রামে রয়েছেন পেশার তাসকিন আহমেদ। তার জায়গায় দলে ঢুকেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুশমান্থা চামেরা, নুভান ও ফেরানুস।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD