Logo

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন বুলবুল-ফাহিম

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৩৬
বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন বুলবুল-ফাহিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে জমে উঠেছে প্রস্তুতি। আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণের আগে চলছে মনোনয়ন জমাদানের কার্যক্রম।

বিজ্ঞাপন

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হয়। এদিন সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এবং কোচিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম পরিচালকের পদে মনোনয়নপত্র জমা দেন। তবে দু’জনের ফরম জমা দেন ফাহিম নিজেই।

এর আগে শনিবার তিন ক্যাটাগরিতে মোট ৬০ জন প্রার্থী মনোনয়ন নিয়েছিলেন। এর মধ্যে—

  • জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ২৫ জন

বিজ্ঞাপন

  • ঢাকার ক্লাব থেকে ৩২ জন

  • সি ক্যাটাগরি থেকে ৩ জন মনোনয়ন নেন।

  • মনোনয়ন সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু, সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং সাবেক উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট।

    বিজ্ঞাপন

    তামিম এবার ক্লাব ক্যাটাগরি-২ থেকে ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর হিসেবে প্রার্থী হয়েছেন। অন্যদিকে, বরিশাল বিভাগের শাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথে। খুলনাসহ আরও কয়েকটি বিভাগেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে।

    জেবি/আরএক্স

    জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

    Developed by: AB Infotech LTD