Logo

ফের অধিনায়কের দায়িত্ব পেলেন সাকিব!

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ নভেম্বর, ২০২৫, ১৯:২৫
ফের অধিনায়কের দায়িত্ব পেলেন সাকিব!
ছবি: সংগৃহীত

আসন্ন আবুধাবি টি-টেন লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যাম্পসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে রয়েল চ্যাম্পস। দলটির নেতৃত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব।

বিজ্ঞাপন

চলতি মাসের ১৯ তারিখ টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রয়েল চ্যাম্পস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দলটির প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স।

সাকিব বলেন, ‘রয়েল চ্যাম্পসের নেতৃত্ব দেওয়া আমার জন্য সত্যিই এক বড় সম্মান। এত প্রতিভাবান খেলোয়াড় ও দক্ষ কোচিং স্টাফের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আমরা মাঠের ভেতরে-বাইরে দুজায়গাতেই দারুণ কিছু উপহার দিতে চাই এবং দর্শকদের জন্য এক উত্তেজনাপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মৌসুম উপস্থাপন করতে চাই। নতুন দল হিসেবে আমাদের উদ্যম ও শক্তিই হবে সবচেয়ে বড় প্রেরণা।’

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD