বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের তিন শর্ত

চলমান টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান। তবে এ জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত উত্থাপন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শর্তগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের জন্য ক্ষতিপূরণসহ আর্থিক ও ভবিষ্যৎ আয়োজক স্বত্বের বিষয়।
বিজ্ঞাপন
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, আইসিসির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী পিসিবি। এ লক্ষ্যে রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অচলাবস্থা নিরসনের চেষ্টা করে বোর্ডটি। বৈঠকে পিসিবির পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো হলো—
বিজ্ঞাপন
প্রথমত, বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের জন্য বাড়তি ক্ষতিপূরণ দিতে হবে।
দ্বিতীয়ত, টুর্নামেন্টে অংশগ্রহণ না করলেও বাংলাদেশকে পূর্ণ অংশগ্রহণ ফি প্রদান করতে হবে।
তৃতীয়ত, ভবিষ্যতে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব পিসিবিকে দিতে হবে।
বিজ্ঞাপন
সূত্র জানায়, পিসিবির কয়েকজন কর্মকর্তা আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সম্মত হলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি এখনো কঠোর অবস্থানে রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্তের আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আবারও আলোচনা করবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত মাসে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এতে আইসিসি বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়। যদিও আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
আরও পড়ুন: ইংল্যান্ডের সাথে লড়াই করেই হারলো নেপাল
বিজ্ঞাপন
এর পর থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান। এই ইস্যুতে আইসিসির বৈঠকের পাশাপাশি পিসিবির চেয়ারম্যান ও কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গেও আলোচনা করেন।
আইসিসির পক্ষ থেকে ‘ফোর্স মাজ্যুর’ ধারা প্রয়োগ করে ম্যাচ না খেলার যৌক্তিকতা ব্যাখ্যা চাওয়ার পরই পিসিবির অবস্থানে এই পরিবর্তন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে সরকারের ওপর দায় চাপানোর পিসিবির চেষ্টা নিয়েও প্রশ্ন তোলে আইসিসি।








