Logo

ভালো পরিবর্তনের জন্য নতুন সরকারকে সময় দিতে হবে: তামিম

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৯
ভালো পরিবর্তনের জন্য নতুন সরকারকে সময় দিতে হবে: তামিম
ছবি: সংগৃহীত

নতুন প্রধানমন্ত্রীর শপথগ্রহণের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন অধ্যায়। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই দিনে রাষ্ট্রপতির মাধ্যমে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

এই ঐতিহাসিক আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অনুষ্ঠান শেষে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন সরকারের কাছ থেকে ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করলেও তা বাস্তবায়নের জন্য সময় দিতে হবে।

তামিমের ভাষ্য, কোনো বড় পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্বে আনা গেলে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে দেশে একটি রাজনৈতিক সরকারের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এখন জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় সময় ও সুযোগ দেওয়া উচিত। ভালো কিছু করতে চাইলে ধৈর্য ধরতে হয়—এমনটাই মন্তব্য করেন তিনি।

ক্রীড়াঙ্গন নিয়ে নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন সাবেক এই অধিনায়ক। তার মতে, ফুটবল, ক্রিকেট বা অন্য যে কোনো খেলাধুলার ক্ষেত্রে যিনি যোগ্য, তাকে সেই দায়িত্বে নিয়োগ দেওয়া উচিত। ক্রীড়াখাত দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—এ কথা উল্লেখ করে তিনি বলেন, দক্ষ প্রশাসনই পারে এই খাতকে এগিয়ে নিতে।

বিজ্ঞাপন

ক্রীড়ামন্ত্রী বা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, কেউ রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকলেই ক্রীড়াঙ্গনে কাজ করতে পারবেন না—এমন ধারণা তিনি সমর্থন করেন না। বরং যিনি ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে আন্তরিক এবং যোগ্য, তাকেই দায়িত্ব দেওয়া উচিত বলে মত দেন তামিম।

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন সরকারের দায়িত্বপ্রাপ্তরা দেশের মানুষের কল্যাণে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং বাংলাদেশকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD