Logo

খুব দ্রুতই ফিরছেন সাকিব, যা বললেন আসিফ আকবর

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৪
খুব দ্রুতই ফিরছেন সাকিব, যা বললেন আসিফ আকবর
ছবি: সংগৃহীত

২০২৪ সালে সর্বশেষ বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর রাজনৈতিক পরিস্থিতি ও একাধিক মামলা জটিলতার কারণে দেশে ফেরার উদ্যোগ নিলেও দুবাই পর্যন্ত গিয়ে তাকে ফিরে যেতে হয়।

বিজ্ঞাপন

তবে দীর্ঘ অপেক্ষার পর তার দেশে ফেরা ও আবার জাতীয় দলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদী হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের আইনি জটিলতা সমাধানে বোর্ডের শীর্ষ পর্যায় থেকে সক্রিয় উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব নথি মঙ্গলবার ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হবে।

বিসিবি পরিচালক আসিফ আকবর সাকিব আল হাসানের ফেরার বিষয়ে বর্তমান অবস্থার আপডেট জানিয়ে বলেন, ‘বিষয়টি নিয়ে গতকাল (সোমবার) বিসিবির সিইও এবং সহ-সভাপতি ফারুক আহমেদ তার ফাইলটি নিয়ে গিয়েছিলেন।’

বিজ্ঞাপন

বিষয়টা ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে জানিয়ে আসিফ বলেন, ‘সাকিবের একটু ইস্যু হচ্ছে..., গতকাল (সোমবার) ক্রীড়া প্রতি মন্ত্রীর সঙ্গে মিটিং ছিল ফেডারেশনগুলোর। আমাদের সিইও মহোদয় এবং ফারুক ভাই ফাইলটা নিয়ে গিয়েছিলেন, আমিনুল সাহেবকে ব্রিফ করা হয়েছে। উনি বলেছেন এটা আজ সচিব সাহেবের কাছে পৌঁছে দিতে।’

আসিফ জানান, ফাইলটি সচিব বরাবর পৌঁছে দেওয়ার মাধ্যমে বিসিবির প্রাথমিক কাজ শেষ হবে এবং পরবর্তী সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে। তিনি বলেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন যে, মামলা পুনর্বিবেচনা হবে, এটা পজিটিভ। সাকিবের ইস্যুগুলো যেহেতু ফাইল হয়ে গেছে। এখন সিদ্ধান্তের বিষয়। ফাইল জমা দেওয়ার মাধ্যমে বিসিবির প্রাথমিক কাজ শেষ হবে, বাকিটা সরকারের বিষয়। আশা করছি পাকিস্তান সিরিজেই আমরা সাকিবকে পাব। দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন ৫ই অগাস্টের পরের মামলাগুলো পুনর্বিবেচনা করবে, এটা শুনে ভালোই লাগলো। এখন আশা করি সরকার দ্রুতই সিদ্ধান্ত নিবে। আশা করি সাকিবকে আমরা দ্রুতই ফিরে পাবো।’

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD