Logo

পিএসএল মাতাতে দেশ ছাড়লেন মোস্তাফিজ-শরিফুলরা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৩ মার্চ, ২০২৬, ১৫:০৬
পিএসএল মাতাতে দেশ ছাড়লেন মোস্তাফিজ-শরিফুলরা
ছবি: সংগৃহীত

আগামী ২৬ মার্চ থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হতে যাচ্ছে। এই আসরে বাংলাদেশের ছয় ক্রিকেটার অংশ নিচ্ছেন, যাদের মধ্যে চারজন সোমবার (২৩ মার্চ) সকালে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন।

বিজ্ঞাপন

মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাকী দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও তানজিদ তামিম কিছুদিন পর রওনা দেবেন।

এবারের পিএসএলে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্সে জায়গা পেয়েছেন। নিলামে রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন দল পেয়েছেন। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন শরিফুল ইসলাম ও তানজিদ তামিম।

বিজ্ঞাপন

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে খেলবেন শরিফুল ও তানজিদ, আর পারভেজ ইমন লাহোরের জার্সিতে মাঠে নামবেন।

বাংলাদেশের এই ছয় ক্রিকেটার আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। তবে নিউজিল্যান্ড সফর থাকায় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তারা দেশে ফিরে আসবেন। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে উপস্থিত হবেন নিউজিল্যান্ড ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা মোস্তাফিজ, শরিফুল ও অন্যান্যদের পারফরম্যান্স দেখার জন্য উন্মুখ। বিশেষ করে পেস অ্যাটাক শক্তিশালী হওয়ায় লিগে বাংলাদেশের সুনাম বাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD