Logo

বিসিবির পরিচালক পদ ছাড়লেন আমজাদ হোসেন, আলোচনা তুঙ্গে

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৩ মার্চ, ২০২৬, ১৭:০৪
বিসিবির পরিচালক পদ ছাড়লেন আমজাদ হোসেন, আলোচনা তুঙ্গে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। ঈদের ছুটির মধ্যেই তার এই সিদ্ধান্ত ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ মার্চ) বিসিবি সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। চিঠিতে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন আমজাদ হোসেন।

এর আগে রোববার বিসিবির একটি গুরুত্বপূর্ণ কমিটিতে পরিবর্তন আনা হয়। মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় মোখছেদুল কামাল বাবুকে, যিনি আগে একই কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি বর্তমানে বোর্ডের ওয়েলফেয়ার কমিটির দায়িত্বও পালন করছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান আমজাদ হোসেন। তবে কয়েক মাসের মধ্যেই তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কেন এই পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই প্রেক্ষাপটে পরিচালকের পদ থেকেও তার পদত্যাগ বিসিবি অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD