জন্মদিনে বড় সুখবর পেলেন সাকিব

বাংলাদেশ ক্রিকেটের সুপরিচিত তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জন্মদিনেই পেলেন বড় সুখবর। মঙ্গলবার (২৪ মার্চ) ৩৯ বছরে পা রাখা এই ক্রিকেটারকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘমেয়াদি পরিকল্পনা ঘোষণা করেছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, তারা সাকিবকে কেবল একটি সিরিজের জন্য নয়, বরং অন্তত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে চান।
মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুমন বলেন, সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে, তা নিয়ে আমিও নিশ্চিত নই। সাকিব কাল এসে পরশু খেলে ফেলবে না। ওর প্রস্তুতির প্রয়োজন আছে। এটি কোনো ইমোশনাল জায়গা না। ও যখন ফিরবে, তখন যেন পুরোপুরি প্রস্তুত হয়েই ফেরে।
বিজ্ঞাপন
সুমন আরও যোগ করেন, “সাকিবের বয়স বা দীর্ঘ বিরতির বিষয় নিয়ে আলোচনা আছে, তবে তার মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। তার সার্ভিস নেওয়া দলকে উপকৃত করবে। আমার মনে হয় সে আরও দুই বছর খেলতে পারবে। আমাদের পরিকল্পনা এমন হওয়া উচিত যাতে সে অন্তত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতে পারে।”
সুমন আরও বলেন, সাকিব একজন ‘জেনুইন অলরাউন্ডার’, যার উপস্থিতি দলে ভারসাম্য তৈরি করে। ব্যাট ও বল দুই বিভাগেই তার অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য বড় সম্পদ বলে মনে করছেন তিনি।
বিজ্ঞাপন
তবে জাতীয় দলে সাকিবের প্রত্যাবর্তন নির্ভর করছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর একদিকে তার আইনগত জটিলতার সমাধান, অন্যদিকে মাঠের প্রস্তুতি ও ফিটনেস।
সবকিছু অনুকূলে থাকলে খুব শিগগিরই আবারও লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট পোস্টারবয় এবং বিশ্ব ক্রিকেটের সফল অলরাউন্ডারের মর্যাদা অর্জন করেছেন।








