Logo

পিএসএল খেলতে গিয়ে নতুন নাম পেলেন মুস্তাফিজ ও ইমন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৫ মার্চ, ২০২৬, ১৬:১৯
পিএসএল খেলতে গিয়ে নতুন নাম পেলেন মুস্তাফিজ ও ইমন
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কার মধ্যেই শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে লাহোর কালান্দার্সে যোগ দেওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন পেয়েছেন ভিন্নধর্মী বিশেষ উপাধি।

বিজ্ঞাপন

দলের অনুশীলন জার্সিতে খেলোয়াড়দের নামের পরিবর্তে আলাদা বিশেষণ ব্যবহার করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে ইমনকে ‘লাকি’ এবং মুস্তাফিজকে ‘প্রফিটিং’ নামে উল্লেখ করা হয়েছে। খেলোয়াড়দের অনুপ্রাণিত করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

একইভাবে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে ‘ঈগল’ নামে ডাকা হয়েছে, যা আগেও তার সঙ্গে যুক্ত ছিল। দলের অন্য খেলোয়াড়রাও পেয়েছেন বিভিন্ন উপাধি—কেউ ‘এক্সপ্লোডার’, কেউ ‘ফেইথফুল’। জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজার জার্সিতে লেখা হয়েছে ‘কালান্দার্স কা সিকান্দার’।

বিজ্ঞাপন

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজ ও ইমনের আগমনকে স্বাগত জানিয়ে লাহোর কালান্দার্স জানায়, ভোররাতে তারা লাহোরে পৌঁছেছেন এবং দলের সঙ্গে যুক্ত হতে প্রস্তুত।

পিএসএলের এবারের আসর শুরু হচ্ছে বৃহস্পতিবার। উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্স মাঠে নামবে। বাংলাদেশ সময় রাত ৮টায় তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসমেন।

প্রাথমিকভাবে ছয়টি ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও জ্বালানি সংকটের কারণে তা সীমিত করে লাহোর ও করাচিতে আনা হয়েছে। পাশাপাশি দর্শকবিহীন মাঠে খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এবারের পিএসএলে মুস্তাফিজ ও ইমন ছাড়াও আরও চার বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। পেশোয়ার জালমির হয়ে খেলবেন শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। আর রাওয়ালপিন্ডি দলের হয়ে মাঠে নামবেন লেগস্পিনার রিশাদ হোসেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD