চমক রেখেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা কাবরেরার

ইংল্যান্ড থেকে গত পরশু বিকেলে ভিয়েতনামে পৌঁছান হামজা দেওয়ান চৌধুরী। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা একাদশে তার জায়গা নিশ্চিত না হওয়ায় শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে আজ ভিয়েতনামের বিপক্ষে হামজা একাদশে খেলছেন।
বিজ্ঞাপন
গোলরক্ষক হিসেবে পরিবর্তন এসেছে; বসুন্ধরা কিংসে নিয়মিত না খেলা মেহেদী হাসান শ্রাবণ আজ একাদশে। ডিফেন্সে রয়েছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিন।
অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশে জায়গা হারিয়েছেন, তার বদলে সিনিয়র অধিনায়ক হিসেবে আর্মব্যান্ড পেয়েছেন সোহেল রানা। কার্ড জটিলতায় আগের ম্যাচে না খেলা ফাহমিদুল ইসলাম আজ ফিরেছেন। আক্রমণে থাকছেন সামিত সোম ও জায়ান আহমেদ।
বিজ্ঞাপন
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহমিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।








