শততম ম্যাচে আবারও ব্যর্থ লিটন দাস

বিশেষ ম্যাচে ভালো পারফরম্যান্স করার স্বপ্ন থাকলেও লিটন দাসর ক্ষেত্রে তা বারবার অধরাই থেকে যাচ্ছে। আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের শততম ম্যাচেও ব্যাট হাতে হতাশ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
বিজ্ঞাপন
নিউজিল্যান্ডের বিপক্ষে শততম ওয়ানডেতে খেলতে নেমে লিটন ১১ বলে মাত্র ৭ রান করে আউট হন। বড় মাইলফলকের ম্যাচেও তার ব্যাটে দেখা যায়নি কাঙ্ক্ষিত ঝলক।
এর আগেও গুরুত্বপূর্ণ মাইলফলকের ম্যাচগুলোতে লিটনের পারফরম্যান্স তেমন উজ্জ্বল ছিল না। টেস্টে ৫০তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে করেন ৩৪ ও ১৪ রান, যেখানে ম্যাচটি ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। ওয়ানডেতে ৫০তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮৬ রান করলেও দলের পরাজয়ে সেই ইনিংসের গুরুত্ব ম্লান হয়ে যায়।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টিতেও একই চিত্র। ৫০তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন মাত্র ৫ রান। আর শততম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৯ বলে ৬ রান করে আউট হন, যেখানে বড় ব্যবধানে হারে দল।
তবে ব্যক্তিগত ব্যর্থতার মাঝেও স্বস্তির খবর—নিজের শততম ওয়ানডেতে জয়ের স্বাদ পেয়েছেন লিটন। তার আগে বাংলাদেশের হয়ে এই কীর্তি গড়েছিলেন মোহাম্মদ রফিক, হাবিবুল বাশার এবং সাকিব আল হাসান।
বিজ্ঞাপন
প্রায় ১৬ বছর পর আবারও কোনো বাংলাদেশি ক্রিকেটার শততম ওয়ানডে ম্যাচে জয় তুলে নিলেন, যদিও ব্যাট হাতে দিনটি মোটেও স্মরণীয় করতে পারেননি লিটন দাস।








