পদত্যাগের পর বিসিবি নির্বাচন করবেন তামিম-নান্নুরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে গঠিত অ্যাড-হক কমিটির মাধ্যমে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের এই কমিটিই এখন নির্বাচনের কার্যক্রম পরিচালনা করছে।
বিজ্ঞাপন
আগে থেকেই জানানো হয়েছে, বর্তমান কমিটির সদস্যরা নির্বাচনে অংশ নিতে চাইলে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে হবে। সেই অনুযায়ী, অ্যাড-হক কমিটির ৭ থেকে ৮ জন সদস্য আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এর মধ্যে তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা–এর নামও রয়েছে।
এদিকে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু নিশ্চিত করেছেন, তিনি বিসিবির পরবর্তী নির্বাচনে অংশ নেবেন। তিনি জানান, নির্বাচনের আগে তিনি অ্যাড-হক কমিটি থেকে পদত্যাগ করবেন এবং ক্লাব না থাকায় ক্যাটাগরি ‘সি’ থেকে নির্বাচন করার সম্ভাবনাই বেশি।
বিজ্ঞাপন
নান্নু বলেন, আমি পরের বিসিবি নির্বাচনে অংশ নেব। তার আগে পদত্যাগ করব। ক্যাটাগরি সি থেকেই নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে নির্বাচন না করার সিদ্ধান্ত আগেই জানিয়েছেন তানজীল চৌধুরী। একইভাবে সাবেক ক্রিকেটার আতহার আলী খানও এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানা গেছে।
আরও পড়ুন: লক্ষ্ণৌকে ১ রানে অলআউট করলেন সুনীল নারিন
বিজ্ঞাপন
আগামী এক সপ্তাহের মধ্যেই বিসিবি নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।








