বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট শুরু আগামীকাল, জয়ে এগিয়ে কারা?

সীমিত ওভারের ক্রিকেট শেষে এবার টেস্ট মিশনে নামছে বাংলাদেশ। শুক্রবার (৮ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
বিজ্ঞাপন
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এখনো স্পষ্টভাবে এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান ১৫টি টেস্টে একে অপরের বিপক্ষে খেলেছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ১২টিতে, একটি ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশের জয় এসেছে দুটি টেস্টে।
তবে সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী থাকতে পারে টাইগাররা। কারণ, বাংলাদেশের জেতা দুটি টেস্টই এসেছে সর্বশেষ সিরিজে। ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের মাটিতে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
বিজ্ঞাপন
রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সেই সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছিল ১০ উইকেটে। দ্বিতীয় টেস্টেও ৬ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।
ওই সিরিজের পর এবারই প্রথম টেস্ট ক্রিকেটে আবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান।








