Logo

সাফের হ্যাটট্রিক লক্ষ্য নিয়ে থাইল্যান্ডের পথে বাংলাদেশ নারী দল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৭ মে, ২০২৬, ১৫:১০
সাফের হ্যাটট্রিক লক্ষ্য নিয়ে থাইল্যান্ডের পথে বাংলাদেশ নারী দল
ছবি: সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে থাইল্যান্ডের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বৃহস্পতিবার সকালে ঢাকা ছাড়ে আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাসহ দলের সদস্যরা।

বিজ্ঞাপন

দলটি থাইল্যান্ডে ২০ মে পর্যন্ত অনুশীলন ক্যাম্প করবে। এরপর ২১ মে ভারতের গোয়া যাবে, যেখানে আগামী ২৫ মে শুরু হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর।

বাংলাদেশ নারী দল এর আগে টানা দুই আসরে নেপালকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এবার তাদের সামনে রয়েছে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ।

বিজ্ঞাপন

থাইল্যান্ড সফরের আগে দলটি চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে প্রস্তুতি ক্যাম্প করেছে। পরে ঢাকায় ফিরে দুই দফা অনুশীলন সেশন সম্পন্ন করে।

এবারের আসরে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ফলে গ্রুপপর্ব থেকেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD