Logo

দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৮ মে, ২০২৬, ১১:৫৭
দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয়ের বিদায়ের পর সাজঘরে ফিরেছেন সাদমান ইসলামও। শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ৮ রান করে আউট হন জয়। এর আগে ৪ রানে জীবন পেয়েছিলেন তিনি। দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি সাদমান ইসলামও। হাসান আলীর বলে স্লিপে সালমান আলী আগার হাতে ক্যাচ দিয়ে ১৩ রান করে ফিরে যান এই ওপেনার। দুই ওপেনারের বিদায়ে ৩১ রানেই ২ উইকেট হারায় স্বাগতিকরা।

ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

বিজ্ঞাপন

এদিকে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। নাহিদ ও তাসকিন দলে ফেরায় বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ এবং স্পিনার হাসান মুরাদ।

অন্যদিকে হাঁটুর চোটের কারণে এই টেস্টে খেলতে পারছেন না পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD