তাসকিন-মিরাজে প্রথম সেশন বাংলাদেশের দখলে

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে শুরুটা ভালোই করেছিল সফরকারীরা। তবে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে তৃতীয় দিনের প্রথম সেশন দাপট দেখিয়েছে স্বাগতিকরা।
বিজ্ঞাপন
রবিবার (১০ মে) প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ৭২ রানে ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৫১ রান।
দিন শুরু হয়েছিল পাকিস্তানের অভিষিক্ত ওপেনার আজান আওয়াইসকে নিয়ে, যিনি আগের দিন ৮৫ রানে অপরাজিত ছিলেন। এদিন তিনি ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরি তুলে নেন। ১৬৫ বলে ১৪ চার মেরে ১০৩ রান করার পর তাসকিন আহমেদের বলে আউট হন তিনি।
বিজ্ঞাপন
আজান ও আব্দুল্লাহ ফজলের ১০৪ রানের জুটি ভাঙার পর দ্রুত ধস নামে পাকিস্তান ইনিংসে। মাত্র ৪ রানের ব্যবধানে তিন উইকেট হারায় তারা। অধিনায়ক শান মাসুদ (৯) তাসকিনের শিকার হন, আর সৌদ শাকিলকে (০) এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ।
এরপর ফজলও থামেন মিরাজের বোলিংয়ে, ক্যাচ দেন তাইজুল ইসলামের হাতে। ১২০ বলে ৭ চার ও ১ ছক্কায় তিনি করেন ৬০ রান।
১ উইকেটে ২১০ রান থেকে পাকিস্তান ২৩০ রানে হারায় পঞ্চম উইকেট। এরপর সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান কিছুটা প্রতিরোধ গড়েন। লাঞ্চ পর্যন্ত সালমান ১২ এবং রিজওয়ান ৮ রানে অপরাজিত আছেন।
বিজ্ঞাপন
এর আগে বাংলাদেশের ইনিংস গড়ে ওঠে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০১, মুমিনুল হক ৯১ এবং মুশফিকুর রহিমের ৭১ রানের ওপর ভর করে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন মোহাম্মদ আব্বাস।








