তাইজুলের ঘূর্ণিতে ভাঙল রিজওয়ান-আগার জুটি

তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানকে টেনে তুলেছিলেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনের ১১৯ রানের জুটিতে স্বস্তি ফিরে এসেছিল সফরকারীদের শিবিরে।
বিজ্ঞাপন
তবে চা বিরতির ঠিক আগে সেই প্রতিরোধ ভেঙে দেন তাইজুল ইসলাম। তার করা বলে বড় শট খেলতে গিয়ে উইকেট ছেড়ে বেরিয়ে আসেন রিজওয়ান। ৭৯ বলে ৫৯ রান করা এই ব্যাটারের ক্যাচ সহজেই তালুবন্দি করেন মাহমুদুল হাসান জয়।
এই উইকেটের পর ৩৪৯ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান, তখনও তারা বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ৬৪ রানে পিছিয়ে ছিল।
বিজ্ঞাপন
রিজওয়ান ফেরার সময় অপর প্রান্তে সালমান আলী আগা ৫৫ রানে অপরাজিত ছিলেন। এই সেশনে পাকিস্তান ৯৮ রান যোগ করলেও হারিয়েছে ১ উইকেট।








