শান্ত-মুমিনুলের উপর ভর করে ১২০ রানের লিড বাংলাদেশের

মিরপুর টেস্টের চতুর্থ দিনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের দৃঢ় ব্যাটিংয়ে লাঞ্চ বিরতিতে ১২০ রানের লিড নিয়েছে বাংলাদেশ। সোমবার (১১ মে) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান। নাজমুল হোসেন শান্ত ৩৪ এবং মুমিনুল হক ৩৭ রানে অপরাজিত ছিলেন।
বিজ্ঞাপন
দিনের শুরুতে বিনা উইকেটে ৭ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে দলীয় ১৫ রানে মাহমুদুল হাসান জয় এবং ২৩ রানে সাদমান ইসলাম আউট হলে চাপে পড়ে স্বাগতিকরা।
মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে ৫ রান করেন জয়। এরপর হাসান আলীর অতিরিক্ত বাউন্সে গালিতে সৌদ শাকিলের হাতে ক্যাচ দিয়ে ১০ রানে ফেরেন সাদমান।
বিজ্ঞাপন
দুই ওপেনার দ্রুত বিদায় নেওয়ার পর তৃতীয় উইকেটে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে এগিয়ে নেন শান্ত ও মুমিনুল। তারা ধৈর্যের সঙ্গে ব্যাট করে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য দাঁড় করানোর পথে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসের ৪১৩ রানের জবাবে পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।








