বিসিবি নির্বাচনে ৩ সদস্যের কমিশন গঠন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ উপলক্ষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিসিবি।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। সদস্য হিসেবে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরছেন জিকো
কমিশনটি প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুসরণ করে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সংক্রান্ত সব কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে।
বিজ্ঞাপন
এছাড়া ইতোমধ্যে কাউন্সিলরদের কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামী ১৬ তারিখের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।








