বিশ্বকাপের বাকি ২৭ দিন, এবার মাঠে বাবা-ছেলের ২৭তম রেকর্ড জুটি

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও ক্ষণগণনা। টুর্নামেন্ট শুরুর বাকি এখন মাত্র ২৭ দিন। এই বিশেষ সংখ্যাকে কেন্দ্র করে একটি মজার পরিসংখ্যান প্রকাশ করেছে ফিফা।
বিজ্ঞাপন
সংস্থাটির তথ্য অনুযায়ী, বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ২৭ জোড়া বাবা ও ছেলে মূল পর্বে খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছেন।
বিশ্বকাপে প্রথম বাবা-ছেলের অংশগ্রহণের রেকর্ড গড়েন মেক্সিকোর লুইস পেরেজ ও তার ছেলে মারিও পেরেজ। লুইস ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে খেলেন, আর মারিও মাঠে নামেন ১৯৫০ আসরে।
বিজ্ঞাপন
আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ হলো স্পেনের মার্তি পান্তোলরাকে ও তার ছেলে হোসে পান্তোলরাকে। মার্তি ১৯৩৪ বিশ্বকাপে স্পেনের হয়ে খেললেও হোসে ১৯৭০ সালে মেক্সিকোর প্রতিনিধিত্ব করেন।
ফ্রান্সের কিংবদন্তি ডিফেন্ডার লিলিয়ান থুরাম এবং তার ছেলে মার্কাস থুরামও বিশ্বকাপে নাম লিখিয়েছেন। লিলিয়ান ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েন। তার ছেলে মার্কাস ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলেন, যেখানে দলটি ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়।








