Logo

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ দলে পরিবর্তন, ডাক পেলেন কে?

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৪ মে, ২০২৬, ১৮:৩৯
দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ দলে পরিবর্তন, ডাক পেলেন কে?
ছবি: সংগৃহীত

চলমান পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক ওপেনার জাকির হাসান। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রথম টেস্ট চলাকালীন ক্যাচ ধরতে গিয়ে বুকে আঘাত পান সাদমান। এরপর সিলেটে অনুশীলনের সময় ব্যাটিং করার সময় আবারও ব্যথা অনুভব করেন তিনি। অল্প কিছু বল খেলার পরই নেট অনুশীলন ছেড়ে দেন এই ওপেনার।

জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম জানিয়েছেন, প্রথম টেস্টে ক্যাচ নিতে গিয়ে সাদমান বুকে আঘাত পান। সেই চোট এখনো পুরোপুরি সেরে না ওঠায় দ্বিতীয় টেস্টে তার খেলা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

তার জায়গায় টিম ম্যানেজমেন্ট উইকেটকিপার-ব্যাটার জাকির হাসানকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। ইতোমধ্যে ব্যাকআপ হিসেবে তাকে সিলেটে উড়িয়ে আনা হয়েছে এবং দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি।

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD