Logo

একাদশে পরিবর্তন, দ্বিতীয় টেস্টে তানজিদের অভিষেক

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৫ মে, ২০২৬, ২১:০২
একাদশে পরিবর্তন, দ্বিতীয় টেস্টে তানজিদের অভিষেক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে টেস্টে হারিয়ে ইতিহাস গড়েছে। সিরিজের প্রথম টেস্টে মিরপুরে দুর্দান্ত ও নির্ভীক ক্রিকেট খেলে জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল। পাঁচ দিনের ম্যাচজুড়েই ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

এবার সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচের একাদশে আসছে দুটি পরিবর্তনের আভাস। লাল বলের ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমের। এছাড়া চোট কিংবা কৌশলগত কারণে বাইরে যেতে পারেন ইবাদত হোসেন, তার জায়গায় একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে শরিফুল ইসলামের।

২০২৩ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তানজিদের। এরপর ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে খেলেন প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৮১ ম্যাচ খেললেও এখনো টেস্ট ক্যাপ পাওয়া হয়নি এই বাঁহাতি ব্যাটারের। অবশেষে সেই অপেক্ষা শেষ হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট দিয়েই।

বিজ্ঞাপন

দ্বিতীয় টেস্টের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD