Logo

খেলার মাঠে আহত মিথিলার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৫ মে, ২০২৬, ১৬:২১
খেলার মাঠে আহত মিথিলার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুন–এর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর কাবাডি ইভেন্টের বাছাই প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে গুরুতর আহত হন মিথিলা। খেলায় অংশ নেওয়ার সময় তার পেটে আঘাত লাগে। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি জানার পর আমিনুল হক তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে খোঁজখবর নেন। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে মিথিলা তার মাকে নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসলে, চিকিৎসাধীন মিথিলার সাথে কথা বলেন তিনি। এ সময় মিথিলাকে দ্রুত সুস্থ হয়ে আবারো খেলায় ফেরার সাহস যোগান, একই সাথে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

বিজ্ঞাপন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের তৃণমূল পর্যায়ের সকল ক্রীড়াবিদদের পাশে আছে এবং ভবিষ্যতে মিথিলার যেকোনো প্রয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে।

মিথিলার মা সেলিনা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান, এবং এই সহযোগিতা তাকে পড়াশোনা এবং খেলাধুলায় ফিরতে সহায়তা করবে বলে জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD