Logo

চমক রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩ জুন, ২০২৬, ২০:৪৪
চমক রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
ছবি: সংগৃহীত

চলতি জুনে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর আবারও জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ফিরলেন তিনি। সর্বশেষ ২০২২ সালের আগস্টে বাংলাদেশের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন এই ক্রিকেটার।

উজিল্যান্ডের বিপক্ষে সিরিজে থাকা আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন নেই এই সিরিজে। বাজে ফর্মের কারণেই জায়গা হয়নি আফিফের।

বিজ্ঞাপন

এ দিকে সিরিজ শুরুর আগে ৪ জুন থেকে মিরপুর শেরে-ই বাংলার মাঠে হবে অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডে হবে ৯ জুন। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন।

মিরপুর শেরে-ই বাংলায় ওয়ানডে শেষে চট্টগ্রামে তিন টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তির বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগও পাচ্ছেন টাইগাররা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD