Logo

বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৪ জুন, ২০২৬, ১৫:৪০
বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি ও বিভিন্ন সাংগঠনিক উন্নয়ন পর্যালোচনার অংশ হিসেবে বাংলাদেশ সফর করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই সদস্যের একটি প্রতিনিধি দল। সফরকালে তারা বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন এবং চলমান পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ সফর নিয়ে দেওয়া এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বিসিবি-সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক বিষয় পর্যালোচনা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যেই প্রতিনিধি দলটি বাংলাদেশে পাঠানো হয়েছিল। সফরটি ছিল নিয়মিত পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সফর নিয়ে যেকোনো গণমাধ্যম প্রতিবেদন, মন্তব্য বা দাবি সম্পূর্ণ অনুমাননির্ভর এবং তা আইসিসির অবস্থানের প্রতিনিধিত্ব করে না।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে ছিলেন আইসিসি বোর্ড পরিচালক ড. মোহাম্মদ এ.এস. মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং তাভেঙ্গওয়া মুখুহলানি (জিম্বাবুয়ে ক্রিকেট)।

আগামী ৭ জুন বিসিবি নির্বাচন। তার আগে দায়িত্ব পালন করছে অ্যাডহক কমিটি। সেই কমিটি নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে। বিশেষ করে অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের আইসিসি সভায় অনুপস্থিতির ফলে নানা ধরনের গুঞ্জন ডালপালা মেলেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD