Logo

মেক্সিকোর প্রথম একাদশে বড় চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ জুন, ২০২৬, ০১:২৩
মেক্সিকোর প্রথম একাদশে বড় চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে দল নির্বাচনে সাহসী পদক্ষেপ নিয়েছেন মেক্সিকো কোচ হাভিয়ের আগুইরে। অভিজ্ঞ গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়া এবং নিয়মিত অধিনায়ক এডসন আলভারেজকে শুরুর একাদশের বাইরে রেখে নতুন সমন্বয়ে দল সাজিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

দীর্ঘদিন জাতীয় দলের ভরসা হিসেবে থাকা ওচোয়ার পরিবর্তে গোলবারের দায়িত্ব পেয়েছেন রাউল র‍্যাঙ্গেল। একই সঙ্গে অধিনায়ক আলভারেজকে বেঞ্চে রেখে মাঝমাঠে সুযোগ দেওয়া হয়েছে এরিক লিরাকে। তার সঙ্গে খেলবেন আলভারো ফিদালগো ও ব্রায়ান গুতিয়েরেস। সামনে আক্রমণভাগে রাউল হিমেনেজকে ঘিরে থাকবেন জুলিয়ান কুইনোনেস এবং রবার্তো আলভারাডো।

অন্যদিকে, কোচ হুগো ব্রুস তার দলে বড় ধরনের পরিবর্তনের পথে না হেঁটে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন মামেলোদি সানডাউনসের ওপরই বেশি আস্থা রেখেছেন। গোলপোস্টের নিচে রয়েছেন অধিনায়ক রনউইন উইলিয়ামস এবং দলের আক্রমণভাগের নেতৃত্বে আছেন লাইল ফস্টার। ৪৮ দলের এই বিশাল ফুটবল মহাযজ্ঞের পর্দা উঠছে ‘এ’ গ্রুপের মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ দিয়েই।

মেক্সিকোর একাদশ: রাউল র‍্যাঙ্গেল, সেজার মন্টেস, জোহান ভাসকুয়েজ, ইসরায়েল রেয়েস, জেসুস গ্যালার্দো, এরিক লিরা, আলভারো ফিদালগো, ব্রায়ান গুতিয়েরেস, রাউল হিমেনেজ, জুলিয়ান কুইনোনেস ও রবার্তো আলভারাডো।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার একাদশ: রনউইন উইলিয়ামস, অব্রে মোদিবা, এমবেকেজেলি এমবোকাজি, এনকোসিনাথি সিবিসি, খুলিসো মুদাউ, ইমে ওকোন, তেবোহো মোকোয়েনা, স্পেফেলো সিথোল, জেইডেন অ্যাডামস, লাইল ফস্টার ও ইকরাম রেইনার্স।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD