Logo

উদ্বোধনী ম্যাচ: শুরু মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা লড়াই

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ জুন, ২০২৬, ০১:৩৫
উদ্বোধনী ম্যাচ: শুরু মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা লড়াই
ছবি: সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াল বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। মেক্সিকোর কিংবদন্তি আজতেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত ও আলোকসজ্জার মনোমুগ্ধকর পরিবেশনার পর আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় রাত ১টা ৫ মিনিটে ম্যাচের প্রথম বাঁশি বাজান ব্রাজিলিয়ান রেফারি উইলটন পেরেইরা সামপাইও। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। উল্লেখযোগ্যভাবে, ২০১০ সালের বিশ্বকাপেও আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল।

নিজেদের প্রথম ম্যাচেই বেশ শক্তিশালী একাদশ নামিয়েছে দুই দলই৷ মেক্সিকোর কোচ আগেই ঘোষণা দিয়েছিলেন অভিজ্ঞ ওচোয়া মাঠের বাইরে রেখেই একাদশ সাজাবেন। ম্যাচের দিনও দেখা গেল সেটিরই বহিঃপ্রকাশ।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকান কোচ চিরাচরিত ৪ ডিফেন্ডার বাদ দিয়ে ৩ ডিফেন্ডার এবং ২ জন ফুলব্যাক নিয়ে একাদশ সাজিয়েছেন।

বিজ্ঞাপন

মেক্সিকো একাদশ

হোসে আন্তোনিও রাঙ্গেল (গোলরক্ষক), ইসরায়েল রেয়েস, হোহান ভাসকেস, সেসার মন্তেস (অধিনায়ক), হেসুস গালিয়ার্দো, আলভারো ফিদালগো, মার্সেল রুইস গুতিয়েরেস, রোবের্তো আলভারাদো, এরিক লিরা, হুলিয়ান কিনোনেস, রাউল হিমেনেজ

দক্ষিণ আফ্রিকা একাদশ

বিজ্ঞাপন

রোনওয়েন উইলিয়ামস (গোলরক্ষক ও অধিনায়ক), ম্ফো মবোকাজি, এনকোসিনাথি সিবিসি, ইমলিয়ান ওকন, খুলিসো মুদাউ, অব্রে মোদিবা, জায়ডেন অ্যাডামস, তেবোহো মোকোয়েনা, সিফো সিথোলে, লাইল ফস্টার, ইকরাম রেইনার্স।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD