Logo

মেসিকে ব্রাজিলের হয়ে খেলাতে সই করানোর কথা ভাবছি

profile picture
ক্রীড়া ডেস্ক
১৮ জুন, ২০২৬, ১৩:২৫
মেসিকে ব্রাজিলের হয়ে খেলাতে সই করানোর কথা ভাবছি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বড় ব্যবধানে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে জায়গা করে নিয়েছেন তিনি। একই সঙ্গে খেলছেন নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপও।

বিজ্ঞাপন

মেসির এমন অসাধারণ নৈপুণ্যের পর তার প্রশংসা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মেসির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখে তিনি মজার ছলে মন্তব্য করেন।

হাসতে হাসতেই লুলা দা সিলভা বললেন, ‘আমি তো ভাবছিলাম মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করিয়ে নিই।’

বিজ্ঞাপন

এদিকে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১–১ গোলে ড্র করেছে। সে প্রসঙ্গেও কথা বলেছেন লুলা। ব্রাজিলের ফল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘স্পেন তো কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, সেটা আরও খারাপ।’

বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ অংশগ্রহণ। এই কীর্তিতে তিনি পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেক্সিকোর ওচোয়ার সঙ্গে যৌথভাবে সর্বাধিক বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন।

বিজ্ঞাপন

গ্রুপ ‘জে’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়ার পর নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মেসির দল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD