Logo

জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ জুন, ২০২৬, ১৭:৪৭
জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বড় পরাজয়ের মুখ দেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে ম্যাচ হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করেছিল আগের দিনের শেষ ভাগে। দ্বিতীয় দিনের খেলা শেষে এক উইকেট হারিয়ে ৪০ রান তুলেছিল টাইগাররা। সেই সময় ওপেনার সাদমান ইসলাম আউট হন।

তৃতীয় দিনের শুরুতে বাকি ব্যাটারদের ওপর দায়িত্ব থাকলেও দুই সেশনও টিকতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৮৫ রানে অলআউট হয় সফরকারীরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD