Logo

আজ সেমিফাইনালে শক্তির লড়াই, শুরুতেই স্পেন-ফ্রান্স মহারণ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৪ জুলাই, ২০২৬, ১৬:৫৪
আজ সেমিফাইনালে শক্তির লড়াই, শুরুতেই স্পেন-ফ্রান্স মহারণ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ। প্রথম সেমিফাইনালেই ফুটবলপ্রেমীরা পাচ্ছেন ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও ফ্রান্সের হাইভোল্টেজ লড়াই। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে বড় আসরের সেমিফাইনালে এটি স্পেন ও ফ্রান্সের তৃতীয় মুখোমুখি। এর আগে ২০২৪ ইউরো এবং ২০২৫ উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। ফলে আগের দুই পরাজয়ের বদলা নিতে এবার মরিয়া দিদিয়ের দেশমের শিষ্যরা।

টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে রয়েছে ফ্রান্স। এখন পর্যন্ত ছয়টি ম্যাচেই শক্তিশালী পারফরম্যান্স উপহার দিয়েছে দলটি। নকআউট পর্বে প্যারাগুয়ে ও মরক্কোকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে উঠেছে এমবাপেরা।

অন্যদিকে স্পেন পাঁচটি জয় পেলেও পুরো আসরে এখনও নিজেদের সেরা ছন্দে দেখা যায়নি। রক্ষণভাগ দুর্দান্ত পারফর্ম করে মাত্র একটি গোল হজম করলেও আক্রমণভাগ প্রত্যাশিত ধার দেখাতে পারেনি। ফলে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফ্রান্সের আক্রমণভাগে কিলিয়ান এমবাপে, মাইকেল অলিজে ও উসমান দেম্বেলের ত্রয়ী প্রতিপক্ষের জন্য বড় হুমকি। অন্যদিকে স্পেন গোলের আশা করছে লামিন ইয়ামাল, দানি ওলমো ও মিকেল ওইয়ারসাবালের কাছ থেকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে তরুণ তারকা ইয়ামালের কাছ থেকে বিশেষ কিছু প্রত্যাশা করছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

সম্ভাব্য একাদশে স্পেনের হয়ে খেলতে পারেন উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবার্সি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

ফ্রান্সের সম্ভাব্য একাদশে থাকতে পারেন মাইক মেইনিয়ান, জুল কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিন, কোনোয়ে, আদ্রিয়েন রাবিও, উসমান দেম্বেলে, মাইকেল অলিজে, দেজিরে দুয়ে ও কিলিয়ান এমবাপে।

বিজ্ঞাপন

ফুটবল বিশ্লেষকদের মতে, এটি টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই দলের সবচেয়ে কঠিন পরীক্ষা। সাম্প্রতিক দুই সাক্ষাতে স্পেন এগিয়ে থাকলেও এবারের ম্যাচে ফ্রান্সকে সামান্য এগিয়ে রাখছেন অনেক বিশেষজ্ঞ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD