সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, নেই নাহিদ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে টস হেরে আগে বোলিং করছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে জিতে সমতা ফেরানো টাইগাররা এবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
বিজ্ঞাপন
রবিবার (১৯ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয় টসে হেরে যান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। একাদশ থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও নাহিদ রানা। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং আব্দুল গাফফার সাকলাইন।
বিজ্ঞাপন
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, টিনোটেন্ডা মাপোসা, ক্লিভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।








