Logo

টি-টোয়েন্টি সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ জুলাই, ২০২৬, ১৮:৩৬
টি-টোয়েন্টি সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৪৪ রানের লক্ষ্য দাঁড়িয়েছে। প্রথমে ব্যাট করে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে।

বিজ্ঞাপন

রবিবার (১৯ জুলাই) বুলাওয়েতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ইনিংসের শুরুতেই দলীয় ৬ রানে প্রথম উইকেটের পতন ঘটান বাংলাদেশের স্পিনার শেখ মেহেদী হাসান।

এরপর দ্বিতীয় উইকেটে ব্রায়ান বেনেট ও ডিওন মেয়ার্স ৭১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের ভিত শক্ত করেন। বেনেট ৩৮ বলে ৪৭ রান করে আউট হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্য প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেন ডিওন মেয়ার্স। ৫২ বলে ৭২ রানের ইনিংসে তিনি সাতটি চার ও দুটি ছক্কা হাঁকান।

তবে শেষ দিকে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ের অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। সিকান্দার রাজা ৩, রায়ান বার্ল ৭, ব্র্যাড ইভান্স ১ এবং ক্লাইভ মাদান্দে কোনো রান না করেই সাজঘরে ফেরেন। অপরাজিত থাকেন মিল্টন শুম্বা (৪) ও টিনোটেন্ডা মাপোসা (০)।

বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। এছাড়া শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও আব্দুল গাফফার সাকলাইন একটি করে উইকেট নেন। সিরিজ নিজেদের করে নিতে এখন বাংলাদেশের প্রয়োজন ১৪৪ রান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD