Logo

বিশ্বকাপে মেসিদের অর্জন উদযাপনে আর্জেন্টিনায় ছুটি ঘোষণা

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ জুলাই, ২০২৬, ১৬:১০
বিশ্বকাপে মেসিদের অর্জন উদযাপনে আর্জেন্টিনায় ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হলেও লিওনেল মেসিদের পারফরম্যান্সকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। জাতীয় দলের অর্জন উদযাপনের জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফ যে দিন নির্ধারণ করবেন, সেই দিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করার কথা জানিয়েছেন তিনি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ফাইনালের পর সব ফুটবলার একসঙ্গে দেশে ফিরছেন না।

বিজ্ঞাপন

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা স্পেন শেষ পর্যন্ত ১০৬তম মিনিটে জয়সূচক গোল করে ট্রফি নিজেদের করে নেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট মিলেই জাতীয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘তোমাদের অসংখ্য ধন্যবাদ। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছ। আর্জেন্টিনা সবসময়ই মাথা উঁচু করে থাকবে।’

বিজ্ঞাপন

পরে আরেক পোস্টে তিনি জানান, জাতীয় দলের সাফল্য উদযাপনে খেলোয়াড় ও কোচিং স্টাফ যে দিন বেছে নেবেন, সেটিকেই সরকার জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করবে।

তবে প্রেসিডেন্টের ঘোষণার পর এএফএ এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপ শেষ হওয়ার পর দলের কয়েকজন ফুটবলার যুক্তরাষ্ট্র থেকেই নিজ নিজ ক্লাবে যোগ দিতে বা ব্যক্তিগত ছুটিতে চলে যাবেন। অন্যদিকে কোচিং স্টাফ ও বাকি সদস্যদের নিয়ে দলের একটি অংশ স্থানীয় সময় আগামীকাল সন্ধ্যা ৫টার দিকে আর্জেন্টিনায় পৌঁছাবে।

ফলে জাতীয় দলের সবাই একসঙ্গে দেশে না ফেরায় ঘোষিত ছুটির পরিকল্পনায় কোনো পরিবর্তন আসে কি না, সেটিই এখন দেখার বিষয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD