৯ সেকেন্ডে গোল হজম করেও দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ ষোলোয় সান্তোস

ম্যাচের শুরুতেই মাত্র ১৯ সেকেন্ডে গোল হজম করেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ব্রাজিলের ক্লাব সান্তোস। কোপা সুদামেরিকানার প্লে-অফের দ্বিতীয় লেগে ভেনিজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নেইমারের দল।
বিজ্ঞাপন
দুই লেগ মিলিয়ে ৮-৩ গোলের ব্যবধানে জয় পেয়ে টুর্নামেন্টের শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে সান্তোস। আগামী রাউন্ডে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের ক্লাব মাকারা।
ভিলা বেলমিরো স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই রক্ষণভাগের ভুলে বিপদে পড়ে স্বাগতিকরা। ডিফেন্ডার অ্যাডোনিস ফ্রিয়াসের ভুল ব্যাকপাস কাড়েন ইউনিভার্সিদাদ সেন্ট্রালের সামুয়েল সোসা। সুযোগ কাজে লাগিয়ে গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে পরাস্ত করে সফরকারীদের এগিয়ে দেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তবে প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরায় সান্তোস। একক নৈপুণ্যে বলিভিয়ান মিডফিল্ডার মিগুয়েলিতো গোল করে স্কোরলাইন ১-১ করেন।
বিরতির পর একাধিক পরিবর্তন এনে আক্রমণের ধার বাড়ায় সান্তোস। এর ফলও মেলে দ্রুত। গ্যাব্রিয়েল বনতেম্পোর পাস থেকে গ্যাব্রিয়েল বারবোসা গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৬৫তম মিনিটে বারবোসার শট ক্রসবারে লেগে ফিরে এলে রিবাউন্ড থেকে গ্যাব্রিয়েল মেনিনো ব্যবধান বাড়িয়ে করেন ৩-১।
শেষদিকে গঞ্জালো মোতেস একটি গোল শোধ করে ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। ৭২তম মিনিটে তার গোলে ব্যবধান দাঁড়ায় ৩-২। তবে ম্যাচের শেষ দিকে গ্যাব্রিয়েল বনতেম্পোর বাড়ানো বল থেকে রনি গোল করলে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত হয় সান্তোসের।
বিজ্ঞাপন
ম্যাচের প্রথমার্ধে বেঞ্চেই ছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেও গোল কিংবা অ্যাসিস্ট—কোনোটিই করতে পারেননি ব্রাজিলিয়ান এই তারকা। যদিও তার দল বড় জয় নিয়েই শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে।
সূত্র: এপি








