বিশ্বকাপের আক্ষেপ, আরও একটি ফাইনালের সামনে মেসি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে সেই হতাশা কাটিয়ে খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না অধিনায়ক লিওনেল মেসিকে। বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই তিনি আবারও একটি ফাইনালে মাঠে নামার সুযোগ পাচ্ছেন।
বিজ্ঞাপন
আগামী ১৬ সেপ্টেম্বর মেজর লিগ সকারের (এমএলএস) চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামির প্রতিপক্ষ হবে মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়ন ক্রুজ আজুল। যুক্তরাষ্ট্রের নতুন নু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ ক্যাম্পেওনেস কাপের শিরোপা নির্ধারণী এই ম্যাচ।
ক্যাম্পেওনেস কাপ হলো এমএলএস ও লিগা এমএক্সের বর্তমান চ্যাম্পিয়নদের মধ্যে অনুষ্ঠিত এক ম্যাচের প্রতিযোগিতা। এবারের আসর হবে টুর্নামেন্টটির অষ্টম সংস্করণ।
এখন পর্যন্ত এই প্রতিযোগিতায় মেক্সিকান ক্লাবগুলোর আধিপত্য বেশি। লিগা এমএক্সের দলগুলো চারবার শিরোপা জিতেছে, আর এমএলএসের ক্লাবগুলোর ট্রফি সংখ্যা তিনটি। সর্বশেষ ২০২৫ সালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল তলুকা এফসি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০২৫ সালের ৬ ডিসেম্বর এমএলএস কাপের ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মিয়ামি। সেই সাফল্যের সুবাদেই ক্যাম্পেওনেস কাপে জায়গা নিশ্চিত করে ক্লাবটি।
অন্যদিকে, ক্যাম্পেওন দে ক্যাম্পেওনেস ম্যাচে তলুকাকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে ক্রুজ আজুল।
বিজ্ঞাপন
ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন মেসি। ২০২৩ সালে তিনি দলকে প্রথমবারের মতো লিগস কাপ জেতান। এরপর ২০২৪ সালে এমএলএস সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫-২৬ মৌসুমে এমএলএস শিরোপাও জেতে ইন্টার মিয়ামি।
এবার ক্যাম্পেওনেস কাপ জিততে পারলে ইন্টার মিয়ামির হয়ে আরও একটি ট্রফি যোগ হবে মেসির সমৃদ্ধ ক্যারিয়ারে।
বিশ্বকাপের পর বর্তমানে বিশ্রামে রয়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে ফাইনাল খেলার কারণে সতীর্থ রদ্রিগো ডি পলও ছুটিতে আছেন। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের ফাইনালের আগেই দুজনই পূর্ণ প্রস্তুতি নিয়ে দলে ফিরবেন।
বিজ্ঞাপন
১৬ সেপ্টেম্বরের এই ম্যাচটি শুধু দুই লিগ চ্যাম্পিয়নের লড়াই নয়, নতুন নু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম শিরোপা নির্ধারণী ম্যাচও। তাই ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। মেসির সামনে এটি বিশ্বকাপের হতাশা কাটিয়ে ইন্টার মিয়ামির হয়ে নতুন আরেকটি ট্রফি জয়ের দারুণ সুযোগ।








