Logo

ঝড়ে দেয়াল ধসে প্রাণ গেল ব্রাজিলের সাবেক ফুটবলারের

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ জুলাই, ২০২৬, ১৪:০৪
ঝড়ে দেয়াল ধসে প্রাণ গেল ব্রাজিলের সাবেক ফুটবলারের
ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রবল ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে নিহত হয়েছেন দেশটির সাবেক ফুটবলার তাসিও মায়া দেস সান্তোস (৪১)। একই ঘটনায় তার বন্ধু ও সহকর্মী ভান্দ্রে করদেইরোও প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার রিও ডি জেনিরোর সান্তা তেরেসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে অবস্থিত মানসাও আলভিতে নামের একটি ইভেন্ট ভেন্যুতে কর্মরত ছিলেন সাবেক এই ফরোয়ার্ড। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, প্রবল দমকা বাতাসের আঘাতে ফুটপাতসংলগ্ন একটি ভারী দেয়াল হঠাৎ ভেঙে পথচারী ও পাশে পার্ক করে রাখা গাড়ির ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণহানি ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফুটবল ক্যারিয়ারে ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত পেশাদার পর্যায়ে খেলেছেন তাসিও। সাউ ক্রিস্টোভাও ক্লাব থেকে উঠে আসা এই সেন্টার ফরোয়ার্ড ২০১৫ সালে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব বোটাফোগোতে যোগ দেওয়ার পর ব্যাপক পরিচিতি লাভ করেন।

বিজ্ঞাপন

বোটাফোগোর জার্সিতে তিনি ৬টি ম্যাচ খেলেন এবং একটি গোল করেন। পরে ২০১৯ সালে ফেরোভিয়ানিও ক্লাবের হয়ে খেলেই পেশাদার ফুটবলকে বিদায় জানান।

তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বোটাফোগো ফুটবল ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় ক্লাবটি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD