Logo

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে?

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ জুলাই, ২০২৬, ১৪:৪৬
ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে?
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিল। অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির অধীনে শিরোপা জয়ের স্বপ্ন দেখলেও শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নরওয়ের কাছে হারের পর দলটিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে।

বিজ্ঞাপন

বিশ্বকাপ শেষে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। একই সঙ্গে কোচ কার্লো আনচেলত্তিও জানিয়েছেন, আগামী বিশ্বকাপকে সামনে রেখে নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়েই দল গড়ে তুলতে চান তিনি।

বিশ্বকাপের পর আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৫ ও ২৯ সেপ্টেম্বর। প্রথম ম্যাচের ভেন্যু টাউনসভিল এবং দ্বিতীয়টি হবে ব্রিসবেনে। দুটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দীর্ঘ ফিফা আন্তর্জাতিক উইন্ডো থাকায় আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে ব্রাজিলের। তবে সেই ম্যাচের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

অন্যদিকে, বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়ে আসর শেষ করেছে আর্জেন্টিনা। এরপর সেপ্টেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৩০ সেপ্টেম্বর টেক্সাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে দলটি। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুটি ম্যাচই।

বিজ্ঞাপন

এদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এখনও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি। তবে ভবিষ্যতে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রধান কোচ লিওনেল স্কালোনির দায়িত্ব ছাড়ার গুঞ্জনও রয়েছে। ফলে আগামী দিনে আর্জেন্টিনা নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD