Logo

আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না: রুডি ফেলার

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ জুলাই, ২০২৬, ১৪:৫০
আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না: রুডি ফেলার
ছবি: সংগৃহীত

জার্মান ফুটবল কিংবদন্তি ও জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) স্পোর্টস ডিরেক্টর রুডি ফেলার আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে কঠোর সমালোচনা করেছেন। জার্মান কোচ অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক কোচ সম্মেলনে তিনি বলেন, আর্জেন্টিনার বর্তমান ফুটবলশৈলী তার কাছে আদর্শ মনে হয় না।

বিজ্ঞাপন

মাইনৎসে আয়োজিত ওই অনুষ্ঠানে ২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই জার্মানির বিদায় এবং ভবিষ্যতে দলকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে আলোচনা হয়। সেখানে ফেলার বলেন, জার্মানির সবচেয়ে বেশি উন্নতি প্রয়োজন রক্ষণভাগে।

এ সময় অনেকেই আর্জেন্টিনাকে ভালো ডিফেন্সের উদাহরণ হিসেবে তুলে ধরলেও সেই মূল্যায়নের সঙ্গে একমত নন ফেলার। তার মতে, আর্জেন্টিনাকে আদর্শ হিসেবে দেখানো বিভ্রান্তিকর।

তিনি বলেন, জার্মানির আরও ভালোভাবে রক্ষণ সামলানোর প্রয়োজনীয়তার কথা বললেও অনেকে আর্জেন্টিনার উদাহরণ টেনেছেন। কিন্তু তার কাছে সেটি মোটেও গ্রহণযোগ্য মনে হয়নি। রাতারাতি আর্জেন্টিনাকে ফুটবলের মানদণ্ড হিসেবে তুলে ধরা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও কড়া ভাষায় ফেলার বলেন, তিনি কখনোই এমন কোনো দল গড়তে চাইবেন না, যারা আর্জেন্টিনার মতো ফুটবল খেলে। তার ভাষায়, ‘ওটাকে তো ফুটবলই বলা যায় না।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর তথ্য অনুযায়ী, সম্মেলনে উপস্থিত কোচ ও ফুটবল কর্মকর্তাদের অনেকেই ফেলারের বক্তব্যে হাততালি দিয়ে সমর্থন জানান।

বিজ্ঞাপন

ফেলার স্বীকার করেন, আর্জেন্টিনা ধারাবাহিকভাবে ভালো ফল করেছে। ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এবারও তারা ফাইনালে উঠেছে। তবে দলটির খেলার ধরন যেভাবে প্রশংসিত হয়েছে, তা তার কাছে বোধগম্য নয়।

তার মতে, জার্মান ফুটবলের উচিত স্পেন ও ইংল্যান্ডের কাছ থেকে শিক্ষা নেওয়া। এই দুই দল নিজেদের স্বকীয় ফুটবল বজায় রেখেই কার্যকর রক্ষণভাগ গড়ে তুলেছে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়েও সমালোচনা রয়েছে। অনেকের মতে, গুরুত্বপূর্ণ সময়ে দলটি অতিরিক্তভাবে লিওনেল মেসির ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভর করেছে এবং সমন্বিত দলীয় ফুটবলের ধারাবাহিকতা দেখাতে পারেনি।

বিজ্ঞাপন

ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা পুরো ৯০ মিনিটে প্রতিপক্ষের গোলমুখে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। অতিরিক্ত সময়ে গোল হজম করে শিরোপা হারায় তারা। এছাড়া ম্যাচ চলাকালে কয়েকজন স্প্যানিশ খেলোয়াড়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিপক্ষকে যথাযথ সম্মান না জানানোর অভিযোগেও দলটি সমালোচিত হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD