Logo

বার্সেলোনার টানে ১০০ মিলিয়নের প্রস্তাবও ফিরিয়ে দেন লেভানডফস্কি

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ জুলাই, ২০২৬, ১৮:৩৯
বার্সেলোনার টানে ১০০ মিলিয়নের প্রস্তাবও ফিরিয়ে দেন লেভানডফস্কি
ছবি: সংগৃহীত

অর্থের চেয়ে প্রিয় ক্লাবকে বেশি গুরুত্ব দিয়েছিলেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। এমনটাই জানিয়েছেন তার দীর্ঘদিনের এজেন্ট পিনি জহাভি। তার দাবি, বিশ্বের অন্যতম বড় অঙ্কের চুক্তির প্রস্তাব পেয়েও শুধু বার্সেলোনার হয়ে খেলতে চাওয়ায় সেটি প্রত্যাখ্যান করেছিলেন এই ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

পোলিশ সংবাদমাধ্যম স্পোর্টসেফ্রাক্টি-কে দেওয়া এক সাক্ষাৎকারে জহাভি জানান, লেভানডফস্কির সামনে দুই মৌসুমের জন্য প্রতি মৌসুমে ১০০ মিলিয়ন ইউরো মূল্যের একটি প্রস্তাব ছিল। তবে সেই লোভনীয় প্রস্তাব গ্রহণ না করে তিনি বার্সেলোনায় খেলাকেই অগ্রাধিকার দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জহাভির ভাষ্য, বার্সেলোনা ছাড়তে হলে লেভানডফস্কির প্রথম পছন্দ ছিল সৌদি আরব। এর পেছনে আর্থিক দিকের পাশাপাশি পারিবারিক ও ভৌগোলিক সুবিধাও কাজ করেছে। তার মতে, রিয়াদ ও ওয়ারশর সময়ের পার্থক্য কম হওয়ায় এবং পোল্যান্ডের কাছাকাছি অবস্থানের কারণে সৌদি আরবকে বেশি উপযুক্ত মনে করেছিলেন এই স্ট্রাইকার। একই সঙ্গে সেখানে বড় অঙ্কের আর্থিক প্রস্তাবও অপেক্ষা করছিল।

বিজ্ঞাপন

তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি। জহাভি জানান, সৌদি আরবের নীতিগত পরিবর্তন এবং আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে আগের মতো বাজার আর ছিল না। বিষয়টি তিনি লেভানডফস্কিকে স্পষ্টভাবেই জানিয়েছিলেন।

এজেন্টের দাবি, বার্সেলোনা ছাড়ার সম্ভাবনার অন্যতম কারণ ছিল নিয়মিত শুরুর একাদশে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা তাকে দলে রাখতে আগ্রহী থাকলেও কোচ হান্সি ফ্লিক এবং ক্রীড়া পরিচালক ডেকো নিয়মিত প্রথম একাদশে খেলার নিশ্চয়তা দিতে পারেননি।

জহাভি বলেন, লাপোর্তা লেভানডফস্কিকে ধরে রাখতে চাইলেও দল নির্বাচন কোচ ও ক্রীড়া পরিচালকের সিদ্ধান্তের বিষয়। আর নিয়মিত খেলার নিশ্চয়তাই লেভানডফস্কির কাছে অর্থের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল।

বিজ্ঞাপন

সূত্র: স্পোর্টসেফ্রাক্টি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD