Logo

আইপিএলে দীর্ঘদিনের সফল কোচকে নিয়োগ দিচ্ছে ইংল্যান্ড

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ জুলাই, ২০২৬, ১৮:৫৩
আইপিএলে দীর্ঘদিনের সফল কোচকে নিয়োগ দিচ্ছে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

আইপিএলে দীর্ঘদিনের সফল অধ্যায়ের পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে ফিরতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

বিজ্ঞাপন

আইপিএলের দ্বিতীয় আসর থেকে চেন্নাই সুপার কিংসের কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ফ্লেমিং। তার অধীনেই দলটি পাঁচবার আইপিএল এবং একবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে। এবার তাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ব্রেন্ডন ম্যাককালামের দায়িত্ব ছাড়ার পর টেস্ট দলের নতুন কোচ হিসেবে ফ্লেমিংই এখন সবচেয়ে এগিয়ে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও চুক্তি সম্পন্ন হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিন সপ্তাহ পর পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ফলে নতুন কোচকে দ্রুত নিয়োগ দিয়ে প্রস্তুতি শুরু করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

জানা গেছে, এই দায়িত্বের দৌড়ে ইংল্যান্ডের রিচার্ড ডওসন, জনাথন ট্রট এবং অস্ট্রেলিয়ার টম মুডিকে পেছনে ফেলেছেন ফ্লেমিং। শুরুতে বোর্ডের প্রথম পছন্দ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। তবে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের কোচিং দায়িত্বে থাকায় তিনি নিজেই সরে দাঁড়ান। অন্যদিকে অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারও এ পদে আগ্রহ দেখাননি।

তবে পাকিস্তান সিরিজ শুরুর আগেই ফ্লেমিং দায়িত্ব নিতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ইংল্যান্ডের সাবেক ওপেনার ও বর্তমান সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক অন্তর্বর্তীকালীনভাবে দলের দায়িত্ব পালন করবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD