Logo

ব্যর্থতা কাটিয়ে ইতালিকে আবার শিরোপা জেতানোর লক্ষ্য মানচিনির

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ জুলাই, ২০২৬, ১৯:৩৩
ব্যর্থতা কাটিয়ে ইতালিকে আবার শিরোপা জেতানোর লক্ষ্য মানচিনির
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে ইতালিকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে ফিরিয়ে আনতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রবের্তো মানচিনি। দ্বিতীয় দফায় জাতীয় দলের দায়িত্ব নিয়েই শিরোপা জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন অভিজ্ঞ এই কোচ।

বিজ্ঞাপন

প্রথম মেয়াদে ইতালির দায়িত্ব নিয়ে দারুণ সাফল্য পেয়েছিলেন মানচিনি। তার অধীনেই দলটি জিতেছিল ইউরো ২০২০-এর শিরোপা। পাশাপাশি টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বরেকর্ডও গড়েছিল ইতালি, যা পরে স্পেন ভেঙে দেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এবার তার সামনে আরও কঠিন দায়িত্ব। টানা তিনটি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের আবারও বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে চার বছরের চুক্তিতে ইতালির কোচ হিসেবে ফিরেছেন তিনি।

বিজ্ঞাপন

দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে মানচিনি বলেন, “আমরা চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এই সময়ের মধ্যে অন্তত একটি গুরুত্বপূর্ণ শিরোপা জিততে চাই। সুযোগ থাকলে দুটি ট্রফিও অর্জন সম্ভব। পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি সফল ধারাবাহিকতা গড়ে তুলতে চাই।”

২০১৮ বিশ্বকাপে জায়গা না পাওয়ার পর ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। পরে ২০২৩ সালে দায়িত্ব ছেড়ে সৌদি আরবের জাতীয় দলের কোচ হন তিনি। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে সমর্থকদের আস্থা পুনরুদ্ধারের বিষয়টিকেও গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে দেখছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি চাই ইতালি এমন একটি দল হোক, যারা সুন্দর ও আক্রমণাত্মক ফুটবল খেলবে। সমর্থকরা যেন আবার এই দলকে ভালোবাসে। তখন হয়তো অতীতের সিদ্ধান্তের জন্য তারাও আমাকে ক্ষমা করে দেবে।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD