Logo

আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ ৩ দেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ জুলাই, ২০২৬, ২১:০৬
আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ ৩ দেশ
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনার বিরুদ্ধে পরিচালিত প্রচারণা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তার অভিযোগ, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনাবিরোধী প্রচারণার অর্থায়নে ব্রাজিল সরকার, মেক্সিকো সরকার এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির ভূমিকা ছিল।

বিজ্ঞাপন

স্পোর্টসবিষয়ক ওয়েবসাইট গিভমি স্পোর্ট–এর তথ্য অনুযায়ী, স্থানীয় রেডিও স্টেশন রেডিও মিত্র–কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারকে ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ–সংক্রান্ত একটি ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। পরে স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা এবং সহকারী কোচ রবার্তো আয়ালার সঙ্গে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনাও ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার বিরুদ্ধে বর্ণবাদী আচরণ এবং লিওনেল মেসিদের পক্ষে পক্ষপাতমূলক সুবিধা দেওয়ার অভিযোগ তুলে ব্যাপক আলোচনা শুরু হয়। এ প্রসঙ্গেই মিলেই বলেন, আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় সবচেয়ে বেশি অর্থ দিয়েছে ব্রাজিল সরকার। তার দাবি, মোট অর্থায়নের ২৫ শতাংশই এসেছে ব্রাজিল সরকারের কাছ থেকে।

তবে এ অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। একই সঙ্গে তিনি দাবি করেন, এই প্রচারণার অর্থায়নে মেক্সিকো সরকার এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টিও জড়িত ছিল। তার ভাষায়, এসব পক্ষ এমন একটি রাজনৈতিক অবস্থানের প্রতিনিধিত্ব করে, যারা স্বাধীনতার ধারণার সফলতা দেখতে চায় না।

বিশ্বকাপের ফাইনালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উপস্থিত থাকলেও সেখানে যাননি মিলেই। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে না গিয়ে তিনি বুয়েনস আইরেসের সরকারি বাসভবন অলিভোস থেকেই ম্যাচটি উপভোগ করেন। ফাইনালের আগে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি জানিয়েছিলেন, অলিভোস থেকেই বিশ্বকাপের ম্যাচগুলো দেখবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD