হঠাৎ আটকে গেল ব্রুনো গুইমারেসের আর্সেনাল যাত্রা!

আর্সেনালে যোগ দেওয়ার সম্ভাবনার মধ্যে নিউক্যাসল ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে স্পেনে পৌঁছেছেন ব্রুনো গুইমারেস। তবে তার আর্সেনাল যাত্রা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এরই মধ্যে ইএসপিএনের সাংবাদিক আন্দ্রে আন্দ্রাদে জানিয়েছেন, দুই ক্লাবের মধ্যে গুইমারেসের দলবদল নিয়ে চুক্তি চূড়ান্ত হলেও তথ্য আগেভাগে প্রকাশ হয়ে যাওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা পিছিয়ে গেছে।
বিজ্ঞাপন
আন্দ্রাদের তথ্য অনুযায়ী, গুইমারেসকে দলে ভেড়াতে আর্সেনাল ও নিউক্যাসলের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে কোনো সমস্যা নেই। আর্থিক বিষয়টি আগেই সমাধান হয়ে গেছে। তবে চুক্তির খবর নির্ধারিত সময়ের আগে প্রকাশ পাওয়ায় নিউক্যাসল কর্তৃপক্ষ অসন্তুষ্ট হয়। এ কারণেই দলবদলের আনুষ্ঠানিক প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায়।
আন্দ্রাদে বলেন, ইএসপিএনে চুক্তির খবর প্রকাশিত হওয়ার পর নিউক্যাসল বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছিল। ফলে ক্লাবটি পুরো প্রক্রিয়া কিছুটা পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তার দাবি, এখানে অর্থের কোনো বিষয় নেই; মূলত আনুষ্ঠানিক ঘোষণার সময় নিয়েই জটিলতা তৈরি হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গুইমারেসের বিদায়ের সঙ্গে নতুন খেলোয়াড়ের আগমনও একই সময়ে ঘোষণা করার পরিকল্পনা ছিল নিউক্যাসলের। আর্সেনাল গুইমারেসকে দলে নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই তার বিকল্প হিসেবে নিউক্যাসল যে খেলোয়াড়কে দলে আনছে, তার নামও প্রকাশ করার কথা ছিল।
কিন্তু নির্ধারিত সময় অনুযায়ী দুটি ঘোষণা একসঙ্গে দেওয়ার পরিস্থিতি তৈরি না হওয়ায় পুরো প্রক্রিয়াটি পিছিয়ে যায়। ফলে এখন দুই ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।
তবে আন্দ্রাদের দাবি, গুইমারেসের দলবদলের আর্থিক ও চুক্তিগত বিষয় ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। এখন বাকি রয়েছে শুধু আনুষ্ঠানিক ঘোষণা।
বিজ্ঞাপন
সূত্র: ইএসপিএন








