ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু

থাইল্যান্ডে স্থানীয় একটি ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে ২৪ বছর বয়সী এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১২ ফুটবলার আহত হয়েছেন। মর্মান্তিক ঘটনাটি ঘিরে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
দক্ষিণ থাইল্যান্ডের সুঙ্গাই গোলক শহরের সান্তিফাপ স্টেডিয়ামে গোলক এফএ কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল থাই-মালয়েশিয়ান দল সামকোল্টস ও আবু নং সিরিন। প্রচণ্ড বৃষ্টির মধ্যে খেলা চলার সময় হঠাৎ খেলোয়াড়দের কাছাকাছি বজ্রপাতের ঘটনা ঘটে।
এতে ২৪ বছর বয়সী ফুটবলার সাফওয়ান আওয়ায়ে গুরুতর আহত হন। বজ্রপাতের পর তার সতীর্থরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তাকে মাঠে শুইয়ে দিয়ে প্রাথমিকভাবে উদ্ধারের চেষ্টা চালানো হয় এবং পরে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের প্রচেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ প্রধান থুন সিরিখুন্তের বরাত দিয়ে জানা গেছে, বজ্রপাতের আঘাতেই সাফওয়ানের মৃত্যু হয়েছে। জরুরি চিকিৎসক দল তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।
ঘটনার সময় বজ্রপাতে আরও ১২ ফুটবলার আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
মাঠে বজ্রপাতের ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, খেলোয়াড়দের কাছাকাছি বজ্রপাতের পর মুহূর্তেই তীব্র আলোর ঝলকানি ও বিকট শব্দে পুরো মাঠ আতঙ্কিত হয়ে পড়ে। পরে সাফওয়ানের সতীর্থরা তাকে উদ্ধারে এগিয়ে আসেন।
বিজ্ঞাপন
থাইল্যান্ডে বজ্রপাতের ঘটনা নতুন নয়। দেশটির রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বজ্রপাতে দেশটিতে অন্তত ২৮৩ জনের মৃত্যু হয়েছে।
সূত্র: বারনামা








